বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
বরিশাল প্রতিনিধি :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. মো. মামুন অর রশিদ। তিনি এর আগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ (সংশোধিত) এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে চলমান প্রশাসনিক জটিলতা ও অচলাবস্থার প্রেক্ষাপটে নতুন উপাচার্য নিয়োগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই নিয়োগের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরবে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে উঠবে।
নবনিযুক্ত উপাচার্য দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিকীকরণে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।