মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্টে ১ কেজি গাঁজাসহ কিশোরী আটক

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে একটি বিশেষ আভিযান পরিচালিত হয়েছে।

এসআই মো. সামরুল হোসেনের নেতৃত্বে গঠিত চৌকস পুলিশ দল ২৫ এপ্রিল ২০২৬ বিকেল ৪টার দিকে সোনারগাঁ থানাধীন আষারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট স্থাপন করে।

এসময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশির এক পর্যায়ে এক কিশোরীকে আটক করা হয়। আটককৃতের নাম মীম আক্তার ছামিরা (১৪), পিতা ওমর ফারুক, গ্রাম বাগারপুর, থানা সদর দক্ষিণ, জেলা কুমিল্লা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তার হেফাজত থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে নীল পলিথিনে মোড়ানো প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো খবর