মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

দৌলতপুরে অবৈধ ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ৫০ হাজার টাকা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি ড্রেজারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই অভিযানে নান্নু মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের নেতৃত্বে জিয়নপুর, আবুডাঙ্গা, মান্দাতার ও বানিয়াঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস। এ সময় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার এবং পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে উল্লেখিত এলাকাগুলোতে ছয়টি ড্রেজারে অভিযান চালানো হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারগুলোর পাইপসহ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় নান্নু মিয়ার বিরুদ্ধে মামলা করা হয় এবং তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সরকারি সম্পদ রক্ষা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর