মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানিকে চেক প্রদান

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মার্কাজ মসজিদ সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আট দোকানিকে আর্থিক সহায়তার চেক দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত দোকানিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. মানিক সওদাগর, সমাজসেবক আনুপ কুমার সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে বকশীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আটটি দোকান পুড়ে যায়। আগুনে দোকানের মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর