মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

বকশীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে আলোচনা সভায় স্বাক্ষরতার গুরুত্ব, শিক্ষার প্রসার এবং নিরক্ষরতা দূরীকরণে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান মো. রেজাউল করিম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. মানিক সওদাগর, ব্র্যাক শিক্ষা কর্মসূচির ম্যানেজার মো. শহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। নিরক্ষরতা দূর করে জ্ঞানভিত্তিক ও দক্ষ সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর