ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে তানভীর ইসলাম (১৮) নামে এক হেল্পারের নিহত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকালে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের পিপলিতা গ্রামের আব্দুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।
স্থানীয়রা জানায়, ঝালকাঠির এআরএম ব্রিকস থেকে ইট বোঝাই করে চারটি ট্রলি ভান্ডারিয়ার যাওয়ার পথে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় ট্রলির হেল্পার ইটের নিচে পরে যায় খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রলির ইট সরিয়ে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রলি চালক শাকিল পলাতক রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ইটবোঝাই ট্রলি খাদে পড়ে তানভীর ইসলাম নামে এক হেল্পারের নিহত হয়েছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

