সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে মো. সুমন শাহ (২০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) উপজেলার আমতলী বাজার এলাকায় আইনশৃঙ্ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে টহল পরিচালনা করা হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মাদক সেবনরত অবস্থায় সুমন শাহকে আটক করা হয়।

সুমন শাহ রাজশিয়ার পুঠিয়া উপজেলার দরবেশপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

পরে টহলরত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ঘটনাটি আমলে নিয়ে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক সেবনের অপরাধে সুমন শাহকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে নলডাঙ্গা থানার পুলিশ সদস্য ও আমতলী এলাকার মাদকদ্রব্য নির্মূল কমিটির সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে নলডাঙ্গা উপজেলায় এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর