সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত ১৩ বস্তা সার জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা ১৩ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ আগস্ট) ভোরে উপজেলার পাথরেরচর এলাকার ভারতীয় সীমান্তসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব সার জব্দ করা হয়।

পাথরেরচর বিওপি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ১০৭৬ নম্বর পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় ৩৫ বিজিবির একটি টহল দল। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা ১৩ বস্তা সার জব্দ করা হয়।

জব্দ করা সারের মধ্যে রয়েছে ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি ও ২ বস্তা ডিএপি সার।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা সারগুলো জব্দ করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর