সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

গুরুদাসপুরে কাভার্ড ভ্যান-লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নাটোরের গুরুদাসপুরে কাভার্ড ভ্যান ও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য চারজনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে একটি মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে নাটোরের দিকে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি তালবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাটোর থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সের চালকসহ আহতদের উদ্ধার করে।

আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চারজনকে সেখানে ভর্তি করা হয়। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পর এর চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর