সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

নাগরপুরে নজরুল বর্ষ অনুষ্ঠিত 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে টাঙ্গাইলের নাগরপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন ও শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাফিজা মমতাজ।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠান শেষে নজরুলের সাহিত্য ও সংগীতভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর