মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর ১২তম দিনের রাতে ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬২ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত এ অভিযানে এসব জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং এ মাছের সংরক্ষণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা এবং প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
এই বাংলা/এমএস