সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

ডিমলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে নীলফামারীর ডিমলায় আলোচনা সভা ও দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) শাহানুর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ধীরেন্দ্রনাথ রায়, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আলহাজ রইসুল আলম চৌধুরী, সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, সদস্য গোলাম রব্বানী প্রধান এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানরাও অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় স্থানীয় সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংগীতে অসামান্য অবদান রেখেছেন। তাঁর সাহিত্য ও সংগীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা ফুটে উঠেছে। নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, সংগীত ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর