চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আবু সাঈদ, উপজেলা বিএমডিএ প্রকৌশলী মো. লোকমান হাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইব্রাহীম খলিলুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন ও আরডিও মো. সবুজ আলী।
এ ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে আলহাজ্ব মো. পিয়ার জাহান, মো. ইয়াসিন আলী শাহ, আলহাজ্ব মো. মোজাম্মেল হক চুটু ও মো. আফাজ উদ্দিন পানু মিঞা উপস্থিত ছিলেন।
সভায় বিজিবির জেকে পোল্লাডাঙ্গা কোম্পানি কমান্ডার মো. মাহবুব আলম, চাঁনশিকারি বিজিবি কোম্পানি কমান্ডার মো. ইদ্রিস আলী, ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্রীকৃষ্ণ তলাপাত্রসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসেবা আরও সহজ ও কার্যকর করা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও পরামর্শ তুলে ধরা হয়।
বক্তারা বলেন, উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এই বাংলা/এমএস