মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপুরে জারিয়া স্টেশন থেকে ১২ বোতল বিদেশি মদ জব্দ

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশ জারিয়া-ঝাঞ্জাইল রেলস্টেশন থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল বিদেশি মদ জব্দ করেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহগামী বলাকা ট্রেন জারিয়া-ঝাঞ্জাইল রেলস্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ট্রেনের একটি বগিতে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ বহনকারীরা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে মদগুলো জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মদগুলো বিধি অনুযায়ী আদালতের মাধ্যমে বিনষ্ট করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

পুলিশ জানায়, জব্দ করা মদ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর