সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

লনেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের অপরাধে তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি দল মোহনগঞ্জ উপজেলার নওহাল গ্রামের তৌহিদুজ্জামানের বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন—মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া গ্রামের জাকির হোসেনের ছেলে মো. মিজানুর রহমান (২০), একই গ্রামের আব্দুল মমিনের ছেলে আব্দুল্লাহ আল নিশাদ (২০) এবং নওহাল গ্রামের রুকুনুজ্জামানের ছেলে তৌহিদুজ্জামান (২০)।

পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের রায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জেলাজুড়ে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর