মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরদীতে মৎস্যসম্পদ বৃদ্ধিতে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত

ইশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে মৎস্যসম্পদ বৃদ্ধি ও স্থানীয় মানুষের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে ১০টি প্রাতিষ্ঠানিক পুকুরে ২৮৬ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে চলতি ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় এ পোনা অবমুক্ত করা হয়। অবমুক্ত করা পোনার মধ্যে রুই, কাতলা ও মৃগেল রয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে নিয়মিত রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের আওতাধীন নির্বাচিত ১০টি পুকুরে এসব পোনা অবমুক্ত করা হয়।

মঙ্গলবার সকালে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়ায়ব। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা বলেন, মৎস্যসম্পদ উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পুকুরগুলোতে মাছের উৎপাদন বাড়লে স্থানীয় পর্যায়ে আমিষের সরবরাহও বৃদ্ধি পাবে। পোনা মাছ রক্ষায় পুকুরের যথাযথ পরিচর্যা ও নিয়মিত তদারকির জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ড. মো. বায়েজিদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, ঈশ্বরদী মৎস্যবীজ উৎপাদন খামারের ব্যবস্থাপকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুফলভোগীরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর