মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কাঁঠালিয়ায় ৫ পিস ইয়াবাসহ যুবক আটক

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৫ পিস ইয়াবাসহ মো. বেলাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার বটতলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। বেলাল হোসেন উপজেলার দক্ষিণ আনইলবুনিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত হাসান আলী খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল হক ও হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল ফায়ার সার্ভিস স্টেশনের সামনের সড়কে অভিযান চালায়। এ সময় বেলাল হোসেনকে তল্লাশি করে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর