শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে খোরশেদ আলম (২৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

দণ্ডপ্রাপ্ত খোরশেদ আলম দাসপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে খোরশেদ আলমকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর