ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের ফুলসূতী গ্রামের দক্ষিণপাড়ায় ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগরকান্দা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ওই ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনের পাইপ ভেঙে ধ্বংস করে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফসলি জমি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান বলেন, “উপজেলার যেখানে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।”
এই বাংলা/এমএস