মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে যুবক গ্রেপ্তার, মোবাইল ও অ্যাপস জব্দ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় মো. রিফাত মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। এ সময় তাঁর কাছ থেকে অনলাইন জুয়া খেলার বেটিং-সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাপস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিফাত মিয়া বকশীগঞ্জ উপজেলার পুরান বাট্টাজোড় এলাকার মো. মনজুরুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি-২-এর একটি আভিযানিক দল গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে রিফাত মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় তাঁর কাছ থেকে অনলাইন জুয়া খেলার বেটিং-সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাপস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অফিসার ইনচার্জ সজীব রহমান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর