সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বকশীগঞ্জে অবৈধ মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোস্তফা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের তরমুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযানে তাকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদন ছাড়া অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোস্তফাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর