মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল। উপজেলা নির্বাহী অফিসার জনাব লিখন বণিকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল ইসলাম এবং নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল ইসলাম।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং উপজেলার সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, উপজেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ জন্য সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর