নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার জব্দের পাশাপাশি দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ উপজেলার আসাদপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর নাব্যতা, পরিবেশ ও আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়ছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই ধনু নদীকে ধ্বংস হতে দেওয়া হবে না।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় হাওরবাসী। তাঁদের দাবি, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করতে হবে।
এই বাংলা/এমএস