মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বাসুদেব রাজবংশী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নালী ইউনিয়নের বাসিন্দা বাসুদেব রাজবংশীর বিরুদ্ধে ফেসবুক ও স্থানীয়ভাবে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের পর পুলিশ তাকে আটক করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এই বাংলা/এমএস