শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ইসলামপুরে যুবদল নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে একটি মামলায় আসামি করার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে গৃহবধূ মঞ্জুয়ারার আত্মহত্যার ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উপস্থাপন করে হামিদুর রহমান মলিনকে মামলার ১০ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও দাবি করেন, ঘটনার দিন হামিদুর রহমান মলিন জেলা বিএনপির একটি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তাদের দাবি, মামলায় তাকে আসামি করায় তিনি হয়রানির শিকার হচ্ছেন।

মানববন্ধন থেকে হামিদুর রহমান মলিনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তার হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কর্মসূচি শেষ হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর