মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং কৃষকদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে আলোচনা করতে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক দলের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। আলোচনা পর্বে ইউনিয়ন পর্যায়ের নেতারা নিজ নিজ এলাকার কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, কৃষকদের বিভিন্ন সমস্যা ও ন্যায্য দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন। কৃষকদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মাঠপর্যায়ে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
উপজেলা কৃষক দলের সভাপতি বরকত মল্লিকের সভাপতিত্বে সভায় তিনি বলেন, কৃষকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কৃষকদের বিভিন্ন সমস্যা ও ন্যায্য দাবি নিয়ে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের কৃষকদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসাইন বলেন, তৃণমূলের কৃষকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সহযোগিতা করাই সংগঠনের অন্যতম লক্ষ্য। প্রতিটি ইউনিয়নে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি কৃষকদের সমস্যা নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি শাকির আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস