রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

মিরসরাইয়ে চালককে কুপিয়ে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা, এক ছিনতাইকারী আটক

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
মিরসরাইয়ে যাত্রী সেজে সিএনজি চালককে কুপিয়ে গাড়ি ছিনতাইয়ের চেষ্টায় ছিনতাইকারী নুর ইসলাম আটক / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রী সেজে সিএনজি চালকের ওপর হামলা চালিয়ে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার রাতে সোনা পাহাড় বিশ্বরোড এলাকায়। চালকের সতর্কতা এবং স্থানীয়দের উদ্যোগে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর নুর ইসলাম নামে একজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচজন ব্যক্তি ৫০০ টাকায় সোনা পাহাড় বিশ্বরোড থেকে টেকেরহাট যাওয়ার জন্য সিএনজি অটোরিকশাটি ভাড়া করে। নির্জন স্থানে পৌঁছালে তারা চালক লিমনের ওপর অতর্কিত হামলা চালায়, হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আহত চালক লিমন বিষয়টি অন্য চালকদের জানালে স্থানীয় সিএনজি চালকরা মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের পিছু নেন। দীর্ঘ ধাওয়ার পর মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় চারজন পালিয়ে গেলেও নুর ইসলামকে আটক করা হয়। পরে জনতা তাকে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, একজনকে আটক করা হয়েছে, ছিনতাই হওয়া সিএনজিটি উদ্ধার করা হয়েছে এবং আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর