রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

মানবিক সহায়তার অপেক্ষায় চরভদ্রাসনের অসহায় বৃদ্ধ দম্পতি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এমপি ডাঙ্গী গ্রামের এক অসহায় বৃদ্ধ দম্পতি চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ মোল্লা ও তার স্ত্রী ময়না বেগম দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের কোনো ছেলে সন্তান নেই। চার কন্যা সন্তান থাকলেও পারিবারিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে বৃদ্ধ দম্পতির নিয়মিত ভরণপোষণ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিবারের সদস্যদের ভাষ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় রশিদ মোল্লা কোনো ধরনের কাজ করতে পারছেন না। ফলে সংসারের খাদ্য, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানো তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সীমিত সামর্থ্য নিয়ে প্রতিদিনই তারা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটি মানবিক সহায়তার জন্য অত্যন্ত উপযুক্ত। তারা সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবিক মানুষদের এই অসহায় দম্পতির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সহায়তার জন্য যোগাযোগ:
রশিদ মোল্লা ও ময়না বেগম
📞 মোবাইল: ০১৭৭৯-১৩০২৫৯

এই সম্পর্কিত আরো খবর