
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :
সিলেটবাসীর বহু আন্দোলন ও দাবির পর অবশেষে ৮ জানুয়ারি থেকে প্রথম বারের মতো ৩০০০ সিরিজের ইঞ্জিন ৩০২০ যুক্ত হয়েছে ঢাকা-সিলেট-ঢাকা রেলপথে চলাচলকারী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে।
এতে ঢাকা-সিলেট রেলপথে ট্রেনযাত্রায় দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে চলাচলকারী যাত্রীদের প্রত্যাশা। সপ্তাহে ৬ দিন ২০ টি বগিসহ ২৬০০ সিরিজের ইঞ্জিন দিয়ে ঢাকা-সিলেট- ঢাকা রেলপথে চলাচল করতো পারাবত এক্সপ্রেসে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এতে সিলেটের রেলপথের পাহাড়ি এলাকায় প্রায়ই অকেজো হয়ে যেত পুরনো ইঞ্জিন। ফরে প্রতিটি ট্রেনে যাত্রা বিলম্বের কারনে যাত্রীদের চরম ভোগান্তি হতো। সিলেট সেকশন প্রতিটি ট্রেনে নতুন ইঞ্জিন-রেলপথ সংস্কারসহ ৭ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে সিলেটবসী।
কুলাউড়া রেলপথ আন্দোলনের সদস্য সচিব আতিকুর রহমান বলেন, ৭ দফা দাবি নিয়ে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে আসছি। সিলেটের রেললাইন সংস্কার, নতুন ইঞ্জিন, নতুন ট্রেন চালোকরণসহ বিভিন্ন সমস্যার কথা রেল সচিবের কাছে লিখিত আবেদনে ও বৈঠকে জানানো হয়েছে। অবশিষ্ট দাবিগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।
কুলাউড়া রেল স্টেশন মাষ্টার রোমান আহমদ জানান, ৮ জানুয়ারি থেকে পারাবতে নতুন ইঞ্জিন যুক্ত হয়েছে। এর অগে ঢাকা-সিলেট চলাচলকারী প্রতিটি ট্রেনে ২/৩ বগি সংযুক্ত করা হয়েছে। ৩০০০ সিরিজের নতুন ইঞ্জিনে পারাবত ট্রেনের যাত্রী ভোগান্তি কমবে।
এই বাংলা/এমএস
টপিক
