ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলায় পাঁচটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছে। একই সঙ্গে দুটি ইটভাটার স-মিল ধ্বংস ও বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে দেয়া হয়। অভিযান নেতৃত্ব দেন বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন। বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানে জরিমানার পরিমাণের মধ্যে তিলক ব্রিকস ১ লাখ, রিয়াজ-১ ব্রিকস ৫ লাখ, এমএমআর ব্রিকস ৩ লাখ, এসআরবি ব্রিকস ১ লাখ এবং রিয়াজ-২ ব্রিকস ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটা ও দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

