জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

0
154
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :


জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল গণতন্ত্রের মানসকন্যা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’এর সমাধিতেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো. জাফরুল আযম, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিন (ভারপ্রাপ্ত), বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here