আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খুলে রাখা হয়েছে ইন্সুরেন্স কোম্পানি

শ্রীপুরে গ্রাহক হয়রানির অভিযোগে স্বদেশ লাইফ ইন্সুরেন্সের কার্যক্রম প্রশ্নবিদ্ধ

0
357

গাজীপুর প্রতিনিধি :


গাজীপুর জেলার শ্রীপুর থানার সিএমবি বাজারের অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমী কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত স্বদেশ লাইফ ইন্সুরেন্স কোম্পানি নিয়ে গ্রাহক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

তথ্য সূত্রে জানা গেছে, সাধারণত গ্রাহক সেবা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে গ্রাহকদের সঙ্গে হয়রানি মূলক আচরণ করছে। অভিযোগ রয়েছে, গ্রাহকরা যদি তাদের পাওনা টাকা চাইলে, তখন তাদের অফিসের মধ্যে আটকে রেখে টর্চার বা চাপ প্রয়োগের মতো কার্যকলাপ চালানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ বিষয়ে জানা গেছে, কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন শাহিনসহ চার কর্মকর্তা দুদকের তলবের মুখোমুখি হয়েছেন। অভিযোগ রয়েছে, তারা গ্রাহকদের এক কোটি ২ লাখ ২৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

পরে বিমা আইন ২০১০ এর ২১ ধারার লঙ্ঘনের কারণে এবং কোম্পানির পরিচালনায় উদ্দেগহীনতার কারণে স্বদেশ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের নিবন্ধন স্থগিত করা হয়। তবে শ্রীপুরের শাখা বর্তমানে বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম চালাচ্ছে, যা গ্রাহক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, “যদি কেউ অভিযোগ দেন, তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here