মধ্যরাতে শীতার্তদের পাশে পিরোজপুরের জেলা প্রশাসক

0
128
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে জেলা প্রশাসক আবু সাঈদ / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :


কড়কড়ে শীতে যখন পিরোজপুরে জনজীবন বিপর্যস্ত, তখন মধ্যরাতে উষ্ণতার পরশ নিয়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক আবু সাঈদ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তিনি পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

শহরের বাসস্ট্যান্ড, সদর হাসপাতাল এলাকা ও বিভিন্ন ফুটপাতে শুয়ে থাকা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কম্বল বিতরণকালে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও উচিত এই কঠিন সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।”

জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পিরোজপুরের সুশীল সমাজ ও স্থানীয় বিশিষ্টজনেরা। তাঁদের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান জেলা প্রশাসক পিরোজপুরে আইনের সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

তাঁরা আরও বলেন, ১৯৭১ সালের বীর শহীদ ও জুলাই বিপ্লবের যোদ্ধাদের যে স্বপ্ন—একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা—জেলা প্রশাসন সেই চেতনাকে ধারণ করেই কাজ করে যাচ্ছে। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ এবং স্বাধীনতার মূল আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের জনবান্ধব কার্যক্রম সাধারণ মানুষের মনে নতুন করে আশার সঞ্চার করছে।

পিরোজপুরের সাধারণ মানুষও প্রশাসনের এই মানবিক ও জনমুখী উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here