ইবি প্রতিনিধি :
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া–এর মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইউট্যাব)–এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শোক বইয়ে স্বাক্ষর করেন ইসলামী বিশ্ববিদ্যালয় সাদাদলের আহ্বায়ক ও ইউট্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্বাক্ষর প্রদানকালে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক খন্দকার আব্দুল মজিদ, শিক্ষক তোজাম্মেল হক মণ্ডল, ওয়াযেদ হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় শোক বইয়ে আরও স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “বাংলাদেশের স্বাধীনতার সংরক্ষণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে মরহুমা বেগম খালেদা জিয়া চার দশক ধরে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু বাংলাদেশের জন্য নয়, বরং তৃতীয় বিশ্বের জন্যও একজন অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
এই বাংলা/এমএস
টপিক

