স্বৈরাচারী শাসনামলে আমাদের ঠিকানা ছিল জেলখানা কিংবা আদালতপাড়া: রফিকুল ইসলাম জামাল

0
226
ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির কাঠালিয়ায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম জামাল বলেন, “স্বৈরাচারী শাসনামলে লক্ষ লক্ষ নেতাকর্মীকে বিনা অপরাধে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। আমাদের ঠিকানা ছিল জেলখানা অথবা আদালতপাড়া।” তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মিরবহর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালমান খান বিপ্লব, বিএনপি নেতা মোঃ শহীদুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব মাওলানা নুরুল্লাহ আশরাফী।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here