কাঁঠালিয়ায় রহস্যজনক অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই

0
146
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর বসতঘরে রহস্যজনক আগুন / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামে ব্যবসায়ী দেলোয়ার হোসেন হাওলাদারের বসতঘরে আজ (৭ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে রহস্যজনক আগুন লেগে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী দাবি করেছেন।

আগুন লাগার সময় মা রাহিমা বেগম (৫৫) আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ব্যবসায়িক কারণে তিনি স্ত্রী ও সন্তান নিয়ে উপজেলা সদরে থাকেন। গ্রামে বাড়িতে ছিলেন বৃদ্ধ পিতা আবদুল হাকিম ও মা রাহিমা বেগম। ভোররাতে হঠাৎ পাকের ঘরে আগুন লাগলে বাড়ির লোকজন ডাকচিৎকার দেন। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ফায়ার সার্ভিস পৌঁছার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দেলোয়ার হোসেন আরও জানান, আধা ঘণ্টার মধ্যে পুরো দুইতলা সেমি পাকার ঘরটি পুড়ে যাওয়ায় তিনি বিস্মিত। আগুনে ঘরের মধ্যে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, জমির দলিল, ব্যাংকের চেকবই, পরিবারের সকল এনআইডি কার্ড ও গাড়ীর কাগজপত্র সহ সম্পূর্ণ বসতঘর ধ্বংস হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কাঁঠালিয়া থানার ওসি নাছের রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here