বেগম খালেদা জিয়ার স্মরণে ঈশ্বরদীতে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

0
143
ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, তারুণ্যের অহংকার তারেক রহমানের মাতা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–এর স্মরণে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেসুর রহমান বাবলু–এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্য সচিব আজমল হোসেন সুজন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, বিএনপি নেতা হাসিবুর রহমান হাক্কী মণ্ডল, তুহিন চৌধুরী, আব্দুস সামাদ সুলভ মালিথা, নুরুল ইসলাম আক্কেল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক পাঞ্জুর রহমান সরদার, সদস্য সচিব ময়নুল ইসলাম সরদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামাণিক, সাধারণ সম্পাদক ছবি মণ্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, খোরশেদ আলম দিপু, আকরাম রায়হান বাবু, শেখ বেলাল, সাইফ হাসান সেলিম এবং ছাত্রনেতা আব্দুল আওয়ালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, “মানবতার মা ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শ ও রাজনৈতিক জীবন আগামী প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে।”

বক্তারা আরও বলেন, “দেশের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। জাতির জন্য তার অবদান অপরিসীম, যা কখনোই পূরণ হবার নয়।”

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here