হাইমচরে ‘মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন

0
146
হাইমচরে ‘মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ উদ্বোধন, আধুনিক স্বাস্থ্যসেবা আরও কাছে আসছে / ছবি - এই বাংলা

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি :


চাঁদপুরের হাইমচর উপজেলায় আধুনিক চিকিৎসা সেবার নতুন সংযোজন হিসেবে মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের গেটের সামনে, বিসমিল্লাহ মোড় এলাকায় এই সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোবারক হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, এবং আব্দুল্লাহ আল মামুন, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার ইনচার্জ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক এবং জামায়াতে ইসলামী হাইমচর উপজেলার আমির মাওলানা আবুল হোসাইনও অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা জানান, দীর্ঘদিন ধরে হাইমচরে মানসম্মত ডায়াগনস্টিক সেন্টারের অভাব ছিল। সাধারণ মানুষ ছোটখাটো পরীক্ষা-নিরীক্ষার জন্যও চাঁদপুর শহর বা ঢাকায় যেতে হতো। নতুন এই সেন্টারের মাধ্যমে সাধারণ মানুষ স্থানীয় পর্যায়ে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে।

চিকিৎসকরা জানান, সেন্টারে স্থাপিত যন্ত্রপাতি অত্যন্ত আধুনিক এবং উন্নতমানের। এর ফলে দ্রুত ও নির্ভুল রিপোর্ট প্রদান সম্ভব হবে, যা হাইমচর উপজেলার চিকিৎসা সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা মনে করছেন, ‘মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ চালুর মাধ্যমে হাইমচর উপজেলায় আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here