খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে ২৯৮ নং সংসদীয় আসনের মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষ হয়েছে। সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীতা যাচাই বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাতসহ সব প্রার্থীদের উপস্থিততিতে যাচাই বাছাই করে বৈধ ও বাতিল ঘোষণা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, তফসিল ঘোষণার পর খাগড়াছড়ি আসনে ১৬ টি মনোনয়ন পত্র বিক্রি করা হয়েছে। এর মধ্যে ১৫টি মনোনয়ন দাখিল হয়েছে। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া, জামাতের প্রার্থী এয়াকুব আলী চৌধুরীসহ ৭ জন প্রার্থীর বৈধতা পায়। বাকী ৭ জনকে বাতিল এবং ১ জনকে স্থগিত করা হয়েছে।
এদিকে বাতিলের মধ্যে রয়েছে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে সদ্য বহিস্কৃত সমীরণ দেওয়ান এবং গণ অধিকার পরিষদের প্রার্থী দ্বীনময় রোয়াজার মনোনয়ন স্থগিত করা হয়েছে।
বৈধ প্রার্থীরা যাচাই-বাছাই শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে বিএনপি ও জামাতের প্রার্থীরা তাদের প্রার্থিতা নিশ্চিত হওয়ায় খুশি হয়েছেন।
এই প্রক্রিয়ার পর আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা চূড়ান্ত রূপ নিচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

