নাটোর প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুরে ইজিবাইক ও অটোভ্যানের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
নিহত আফসার আলী – বীরবাজার মোল্লাপাড়ার আকবর আলীর ছেলে, হায়দার আলী – একই মহল্লার হাকিম আলীর ছেলে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার সকাল ১০টার দিকে নাজিরপুর ইউনিয়নের জোলারকান্দি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ইজিবাইক ও অটোভান সংঘর্ষের পর সড়কের ওপর ছিটকে পড়ে ৭–৮ জন যাত্রী। ঠিক সেই সময় মাল বোঝাই একটি গাড়ি পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আফসার আলীর মৃত্যু হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথে হায়দার আলী মারা যান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়রা জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার কারণে এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
এই বাংলা/এমএস
টপিক

