ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত

0
172
ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ঈশ্বরদী আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়।

মিলাদের আগে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামের উপর আলোকপাত করেন। তারা বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনতার সংগ্রামে জনমানুষ দিশেহারা হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরবর্তীতে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর তাঁর উত্তরসূরী বেগম খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বক্তারা আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া মানবতার মা ও আপোষহীন নেতা ছিলেন। গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

প্রধান অতিথি ছিলেন জাকারিয়া পিন্টু, পাবনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক ও ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক। প্রধান বক্তা ছিলেন শামসুদ্দিন আহমেদ মালিথা, ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি। বিশেষ বক্তা ছিলেন ফারুক আহমেদ খান, আটঘরিয়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব।

দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আল মামুন, আমবাগান সিদ্দিকিয়া কাওমিয়া মাদ্রাসার মুহতামিম। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দেশনেত্রীর স্মরণে একত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here