ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের দক্ষিণ চৌদ্দবোয়ালিয়া গ্রামের বাসিন্দা, রাজাপুরের বাদুরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল বারেক খান (৮০) আর নেই।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় তাঁর নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

