কাঠালিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

0
145
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (তারিখ উল্লেখিত) সকাল ৮টা ৩০ মিনিটে দিবসের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার দেবনাথ, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন, মাওলানা মো. মিজানুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবাকে আরও কার্যকর ও টেকসই করা সম্ভব। তারা সমাজের সর্বস্তরের মানুষকে সমাজসেবামূলক কাজে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here