নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

0
167
নাসিরনগরের জেঠাগ্রাম ফার্মগেটে পাঠাগার উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

“মাদক নয়, বই হোক বন্ধু—জীবন হোক আনন্দময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ফার্মগেট বাজারে পাঠাগার উদ্বোধন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ফার্মগেট বাজারে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন ফিতা কেটে পাঠাগারের উদ্বোধন করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আয়োজকদের মতে, সুশিক্ষা, সমতা ও মানবিকতার ভিত্তিতে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলাই এই পাঠাগার প্রতিষ্ঠার মূল লক্ষ্য। একই সঙ্গে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তা, অসহায়দের আর্থিক সহায়তা এবং রক্তদান কার্যক্রম পরিচালনা করাও সংগঠনের উদ্দেশ্যের অংশ।

উদ্বোধনের পর অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ, ২০২৫ সালের এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা এবং প্রাথমিক শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক হুমায়ূন রাজা চৌধুরী, আশার আঞ্চলিক ব্যবস্থাপক জাহাঙ্গীর রেজা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এস এম শহীদ উল্লাহ, আলীজান মেম্বার, সাবেক স্যানিটারি ইন্সপেক্টর আবুল হাশেম চৌধুরী, মিলেনিয়াম একতা যুব সংঘের সাবেক সভাপতি লোকমান হোসেন চৌধুরী, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাসারসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাবিদ ব্যক্তিবর্গ।

এছাড়া সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল নেতা-কর্মী ও স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পাঠাগারটি যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যে বিভিন্ন মনীষীর বই সংযোজনের ওপর গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here