ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

0
203
মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) ও ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর–নলছিটি) আসনে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন ২৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঝালকাঠি-১ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন—লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান (মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকা), স্বতন্ত্র (বিএনপি সমর্থক) গোলাম আজম সৈকত (১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল), স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী (মৃত ব্যক্তির স্বাক্ষর), গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন (শিক্ষাগত সনদ দাখিল না করা) এবং স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমান (১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল ও ঋণ পরিশোধ না করা)।

অন্যদিকে ঝালকাঠি-২ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন—জাতীয় পার্টির এম এ কুদ্দুস খান (ঋণ পরিশোধ না করা), স্বতন্ত্র প্রার্থী মো. নুরুদ্দীন সরদার (১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল) এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী (আয়কর বকেয়া)।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিন উদ্দিন জানান, ঝালকাঠি-১ আসনে ৫ জন ও ঝালকাঠি-২ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ হোসেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here