ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার থানারহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ৯৭৫/১২-এস সংলগ্ন এলাকা থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা একটি ভারতীয় গরু এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আইন উদ্দিন (৪০)। তিনি ডিমলা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। পরে আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

