সিরাজগঞ্জে বৈষ্ণবীয় মন্দিরে দুর্ধর্ষ চুরি: দুই-তিন লাখ টাকার মালামাল লুট

0
589
তাড়াশে বৈষ্ণবীয় আখড়া মন্দিরে চুরি ‎গোপাল ঠাকুরের মূর্তি ও নগদ অর্থ লুট / ছবি - এই বাংলা ‎

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় পূর্ব শোলাপাড়া গ্রামের একটি বৈষ্ণবীয় আখড়া মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা মন্দিরে প্রবেশ করে প্রাচীন ও মূল্যবান সামগ্রী লুট করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মন্দির কমিটির সভাপতি গৌরাঙ্গ তালুকদার ও সহ-সভাপতি শ্যামসুন্দর জানিয়েছেন, রাতের কোনো এক সময় চোরেরা মন্দিরের প্রধান দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা চুরি করে নেয় দুটি গোপাল ঠাকুরের মূর্তি, তিনটি ঘণ্টা, তিনটি তামার প্লেট, দশটি কাশার থালা, বিশটি কাশার প্লেট, পঞ্চাশটি টিনের থালা, একটি কাশার ঝাঁই, দুটি বড় শঙ্খ, একটি স্ট্যান্ড ফ্যান, চারটি পিতলের পঞ্চ প্রদীপ, চারটি কাশার প্রদীপ, ছয়টি কাশার ধুপদানী এবং চারটি কাশার জলশংকর ব্যাচ, যা আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার মালামাল।

সকালে পূজার জন্য মন্দিরে গেলে দায়িত্বপ্রাপ্তরা তালা ভাঙা ও মূল্যবান সামগ্রী হারানো দেখে। পরে স্থানীয়দের অবহিত করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষজনও দ্রুত চোরদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

তাড়াশ থানার ওসি মোঃ জিয়াউর রহমান জানিয়েছেন, ঘটনা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং চুরি সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here