মিরসরাইয়ে ‘প্রজন্ম মিরসরাই মেধাবৃত্তি’ পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

0
168
"প্রজন্ম মিরসরাই’ মেধাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত; ১৫০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ / ছবি - এই বাংলা

চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক শিক্ষাসেবামূলক সংগঠন ‘প্রজন্ম মিরসরাই’-এর উদ্যোগে আয়োজিত ‘প্রজন্ম মিরসরাই মেধাবৃত্তি ২৫’ অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ নূরের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সভাপতি রহিম উদ্দিন, এবং ২০২৬ সেবাবর্ষের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সঞ্চালনা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা নুরুল আমিন চেয়ারম্যান। অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা আব্দুল আউয়াল চৌধুরী।

এবারের মেধাবৃত্তি পরীক্ষায় তিনটি বিভাগে তিন জন শিক্ষার্থীকে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে কম্পিউটার প্রদান করা হয়েছে। বিজয়ীরা হলেন:

  • ক বিভাগ: শেখ তাসনিমুল আহম্মদ (মীরসরাই এস. এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়)

  • খ বিভাগ: সেঁজুতি নাহা (মারুফ মডেল উচ্চ বিদ্যালয়)

  • গ বিভাগ: সাদিয়া আক্তার নিজুম (ফারুকীয়া মদীনাতুল উলুম দাখিল মাদ্রাসা)

এছাড়া ২৯ জন ট্যালেন্টপুল শিক্ষার্থীসহ মোট ১৫০ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জামশেদ আলম, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য মেজর মোস্তফা, এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ ভূমিকার জন্য রুহী মোস্তফা-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা, সামাজিক সংগঠন, শিক্ষক প্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ শরিফ ওসমান হাদীর মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই ধরনের মেধা যাচাইমূলক প্রতিযোগিতা স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here