ইবিতে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত

0
262
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইবিতে দোয়া অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুক্রবার (২ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন করে শাখা ছাত্রদল।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক অধ্যাপক সাহেদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফ উদ্দিন খান।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আপোষহীন নেত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অগ্রণী ভূমিকা ছিল। তিনি গণতন্ত্র ও জনস্বার্থ রক্ষায় জীবনবোধ লড়াই করেছেন। তার রূহের মাগফিরাত কামনায় আমরা এই দোয়া আয়োজন করেছি।”

উল্লেখ্য, এই দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্রদল বেগম খালেদা জিয়ার অবদান ও দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানান এবং তার আত্মার শান্তি কামনা করে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here