কুড়িগ্রামে শোকের দিনে থানায় ভূরিভোজ ও মিষ্টি বিতরণের অভিযোগ

0
185
রাষ্ট্রীয় শোকের দিনে কুড়িগ্রামের কচাকাটা থানায় খাসি জবাই, ওসির বিরুদ্ধে ভূরিভোজের অভিযোগ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের কচাকাটা থানায় তিন দিনের শোকের দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকারি শোক পালনের মধ্যেই ওসিসহ কর্মকর্তাদের ভূরিভোজ ও মিষ্টি বিতরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের ইংরেজি নববর্ষ উপলক্ষে কচাকাটা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সোয়েল রানা ও কিছু পুলিশ কর্মকর্তা খাসি জবাই করে মিষ্টি বিতরণ করেন। বিষয়টি পুলিশের কনস্টেবল ও উপ-পরিদর্শক (এসআই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও হিসেবে প্রচার করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় বিএনপি নেতা আনিছুর রহমান বলেন, “দেশনেত্রীকে হারিয়ে দেশের মানুষ শোকাহত, সেই সময়ে থানায় ভূরিভোজ ও মিষ্টি বিতরণ করা দুঃখজনক এবং নিন্দনীয়। এ ঘটনায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাই।”

অন্যদিকে, কচাকাটা থানার ওসি সোয়েল রানা দাবি করেছেন, থানায় কোনো পার্টি বা আনন্দ আয়োজন করা হয়নি এবং মেসে মাসের শেষ দিনে খাওয়ার আয়োজন হয়ে থাকে। তিনি বলেন, “থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো অনুষ্ঠান করা হয়নি।”

সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী–কচাকাটা সার্কেল) মুনতাসির মামুন জানান, অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, সরকারি শোক পালনের দিনে এমন কর্মকাণ্ড মানুষের মনোবেদনার সঙ্গে সাংঘর্ষিক এবং পুলিশের ইমেজে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here